শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০১-২০২১ ০৬:৩৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্টসহ ১৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে। শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল ২৭ জানুয়ারী বুধবার রাতে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত সুপার হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে সাঁড়াশী অভিযানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১৬ জন ও মাদক বিক্রির দায়ে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- উপজেলার ভেড়াখোলা গ্রামের আলেয়া খাতুন, মিজানুর মোল্লা, আলীনুর হোসেন। কায়েমপুরের সজিব, জালাল, রবিউল, ইকবাল, নুরনবী, রিপন ও নুর নবী। নুকালী গ্রামের আলিম, বিন্যাদইর গ্রামের সাইদুল, দ্বারিয়াপুর গ্রামের আমিনুল, পোরজনার নুর ইসলাম, হাসিবুর ও হালিমা খাতুন। শেরখালী গ্রামের মাদক ব্যাবসায়ী রাজু আহমেদ।
শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত কমল কুমার দেবনাথ জানান, আসামীদের আজ ২৮ জানুয়ারী বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, শাহজাদপুরের আইনশৃংখলা পরিস্থিতি অন্য যেকোন সময়ের চেয়ে উন্নতির লক্ষে আমরা গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com