উল্লাপাড়ায় দিনের বেলায় দুই গরু চুরি, সিসি ক্যামেরায় দেখা মিললো চোর
২২ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় দিনের বেলায় দুই গরু চুরি, সিসি ক্যামেরায় দেখা মিললো চোর

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-০১-২০২১ ০৬:২৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় দিনের বেলায় দুই গরু চুরি, সিসি ক্যামেরায় দেখা মিললো চোর

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনের বেলায় এক কৃষকের দুটি গরু চুরি করে নিয়েছে চোরেরা।সিসি ক্যামেরায় দেখা মিললো ২ চোর। উল্লাপাড়া পৌর শহরের শ্যামলিপাড়ার বাসিন্দা মিলন কৃষ্ণ বর্মনের অজ্ঞাত পরিচয়ে দুই ব্যক্তি গরু দুটি চুরি করে নিয়ে যায়। মিলন কৃষ্ণ ওইদিন দুপুর ২টার সময় পৌর বাস টর্মিনালের পাশে একটি পরিত্যক্ত ভিটায় গরু দুটি চড়ানো ছিলো। তিনি বিকেল ৪টার সময় গিয়ে দেখে তার গরু দুটি নেই। পরে তিনি উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশ শহরের রাস্তার সিসি টিভি ফুটেজ দেখে চোর দুজনকে সনাক্ত করার চেষ্ট চালাচ্ছে।

মিলন কৃষ্ণ বর্মন অভিযোগ করেন, প্রতিদিনের মত তিনি তার প্রায় দেড় লাখ টাকা মূল্যের গরু দুটি উক্ত বাস টর্মিনালের পাশের ভিটায় চড়াতে নিয়ে এসে দড়ি দিয়ে বেধে রেখে যান। কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে গরু দুটিকে আর দেখতে পাননি। উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক গাজীউল হক জানান, মিলন বর্মনের অভিযোগের ভিত্তিতে পৌরশহরের রাস্তার সিসি টিভি ফুটেজে গরু দুটিকে দুই ব্যক্তি দড়ি ধরে টেনে নিয়ে যাবার চিত্র দেখেছেন। তবে এখন পর্যন্ত ওই দুই ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ গরু দুটি উদ্ধার ও চোরদের আটকের প্রচেষ্টা চালাচ্ছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০১-২০২১ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 845 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com