শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০১-২০২১ ০৩:৫৭ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন আমার দারাজ ও আমাল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৮শে জানুয়ারি) সকালে সমাজ সেবক ও মানবাধিকার কর্মী তানভীর আনজুম তুষারের সভাপতিত্বে শতাধিক শীতার্ত মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ইশরাত করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের সিএসআর এন্ড সাস্টেইনাবল ডেভেলপমেন্টের বিভাগীয় প্রধান তানজিলা রহমান, এবং দারাজের সিনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান।
দারাজের সিএসআর এন্ড সাস্টেইনাবল ডেভেলপমেন্টের বিভাগীয় প্রধান তানজিলা রহমান বলেন, আমার দারাজ এবং আমাল ফাউন্ডেশন অসহায় প্রান্তিক মানুষের পাশে সবসময় রয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দারাজ এবং আমাল সবসময় মানুষের সেবায় পাশে থাকবে। প্রধান অতিথি তানজিলা রহমান এবং আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশরাত করিম তাদের বক্তব্যের মাধ্যমে অসহায় শীতার্থদের সহযোগীতায় সবাইকে এগিয়ে আসতে আহবান করেন। তিনি দারাজ বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগকে স্বাগত জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com