তাড়াশে বিএনপির অবৈধ কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন
২১ এপ্রিল, ২০২৬ ০৫:০১ পূর্বাহ্ন

  

তাড়াশে বিএনপির অবৈধ কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০১-২০২১ ০২:১৬ অপরাহ্ন
তাড়াশে বিএনপির অবৈধ কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

 আশরাফুল ইসলাম রনি: 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির অগণতান্ত্রীক, অনিয়মতান্ত্রিক ভোটবিহীন অবৈধ সিলেকশন কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক ও সভাপতি প্রার্থী অধ্যাপক মো: আব্দুল হাকিম। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুরে তাড়াশ বারোয়ারী বটতলা তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আযোজন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যাপক আব্দুল হাকিম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ২৭ জানুয়ারী তাড়াশ ও রায়গঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নান তালুকদার তাড়াশ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের তার বাসায় ডেকে নিয়ে তৃণমুলের নেতাকর্মীদের না জানিয়ে একটি কমিটি ঘোষনা দেন। তখন জেলা বিএনপির সাধারণ সম্পাদককে আমিও একজন সভাপতি প্রার্থী বলে জানালাম। তখন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন আমি বুঝে ওঠার আগেই মান্নান তালুকদার কৌশল করে কমিটি ঘোষনা করেছেন। 
তিনি আরো বলেন, বিএনপির দুঃসময়ে দালালি করে নিজেদের রক্ষার পাশাপাশি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ঘোষিত অবৈধ দাবি করে সংবাদ সম্মেলনে আরও বলা হয় গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটির নামে ‘পকেট কমিটি’ করছে। এ পরিস্থিতিতে তাড়াশ উপজেলার বিএনপির অগণতান্ত্রীক, অনিয়মতান্ত্রিক ভোটবিহীন অবৈধ সিলেকশন কমিটি বাতিল এবং গণতান্ত্রিক, গঠনতন্ত্র অনুযায়ী অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সকলের অংশগ্রহনে কমিটির করার দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দূল হোসেন, আনোয়ার ফকির, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্মদলের সভাপতি আবুল কালাম ও মাধাইনগর ইউনিয়ন যুবদলের নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০১-২০২১ ০২:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 608 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com