উল্লাপাড়ায় যুবলীগের আহ্বায়ক মীর উজ্জ্বলে ৪৪তম জন্মবার্ষিকী পালিত
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:০৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় যুবলীগের আহ্বায়ক মীর উজ্জ্বলে ৪৪তম জন্মবার্ষিকী পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০১-২০২১ ১০:০৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় যুবলীগের আহ্বায়ক মীর উজ্জ্বলে ৪৪তম জন্মবার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের ৪৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে মীর উজ্জ্বলের জন্মদিনে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকারের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কেক কর্তন করা হয়। মীর উজ্জ্বলের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসায় কেক কর্তন অনুষ্ঠানে ছিলেন ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকারের,পূর্নীমাগাঁতী ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, শহিদুল ইসলাম,সদস্য রফিকুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক তাকমিদুর দুলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ। রাতে উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের কার্যালয়ে কেক কর্তন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী,পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু,ভিপি বাশার,সলপ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম সরকার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক,বড়হর ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ডা. সাইফুল ইসলাম প্রমূখ। মীর আরিফুল ইসলাম উজ্জ্বল উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি প্রয়াত মীর শহিদুল ইসলাম পুন্নর ছেলে। মীর আরিফুল ইসলাম উজ্জ্বল উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার রাজনৈতিক জীবনে অনেক সফলতা ও অর্জন রয়েছে। বর্তমানে তিনি সংসদ সদস্য তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি,বন্ধুবান্ধব,শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন। মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের জন্মদিনে যেসকল শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তি শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০১-২০২১ ১০:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com