কামারখন্দে জুয়ারি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২০ এপ্রিল, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন

  

কামারখন্দে জুয়ারি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২৭-০১-২০২১ ০৬:৪৭ অপরাহ্ন
কামারখন্দে জুয়ারি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জের কামারখন্দে নয়জন জুয়ারি ও পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। দুইটি ঘটনায় কামারখন্দ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুইটির এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার চর ভদ্রঘাট এলাকায় তাস দিয়ে জুয়া খেলছে কয়েকজন জুয়ারি এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। সেখানে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলার সময় কামারখন্দ থানার বাজার ভদ্রঘাট এলাকার লিখন (৪০), ইমরান (৩০), শহিদুল ইসলাম (৩০), সিরাজগঞ্জ থানার মিরপুর এলাকার বাপ্পি (৩০), শাহিন (২৫), চন্ডিদাসগাঁতীর মোঃ আমিন (৪৮), রায়গঞ্জ থানার হাট পাঙ্গাসী এলাকার মাহমুদুল হাসান (৪২) ফরিদুল ইসলাম (২২) এবং ধানগরা এলাকার নুরনবীকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এসময় জুয়ার আসরে থাকা ব্যবহৃত-অব্যবহৃত তাস ও নগদ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক নাজমুল হক কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন। এদিকে মঙ্গলবার মধ্য রাতে উপজেলার ধোপাকান্দি এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ধোপাকান্দি এলাকার আমিনুল ইসলাম (৪৮), ১৩টি মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী আকাব আলী (৫২), ৫টি মামলার আসামী ফরিদুল ইসলাম পলাশ (৩২), চড়কুড়া গ্রামের মঞ্জু সরকার (৩৬), জামালপুরের সরিষাবাড়ীর গোলাম মোস্তফাকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৫গ্রাম হেরোইন, হেরোইন বিক্রয়লব্ধ অর্থ ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এব্যাপারে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, জুয়া খেলার অভিযোগে চর ভদ্রঘাট এলাকা থেকে নয়জন জুয়ারিকে গ্রেপ্তার ও মাদক ব্যবসার অভিযোগে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২৭-০১-২০২১ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 582 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com