চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

  

চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-০১-২০২১ ০২:৩২ অপরাহ্ন
চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৭জানুয়ারী ) সকালে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইসমিন এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত । এ সময় চৌহালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় হয়। আলোচনায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহের কুফল, মদ গাজাসহ নেশাজাতীয় মাদক দ্রব্য সম্পর্কে জন সচেতনতা গড়ে তোলার জন্য উপজেলার সকল স্তরের কর্মকর্তা সহ সকল ইউপি চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যান অনুরোধ জানান ।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, চৌহালী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০১-২০২১ ০২:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 603 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com