বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার জিন্নাহ'র ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত
২০ এপ্রিল, ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন

  

বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার জিন্নাহ'র ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৬-০১-২০২১ ০৯:২৯ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার জিন্নাহ'র ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত
গতকাল ২৬শে জানুয়ারী (মঙ্গলবার) কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী গোলাম ছারোয়ার জিন্নাহ'র ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম ছারোয়ার জিন্নাহ কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর প্রতিষ্ঠাতা কমান্ডার, সাবেক কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং বেলকুচি-কামারখন্দ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি প্রাণি সম্পদ অধিদপ্তর এর ভেটেরিনারি ডাক্তার এবং সমাজ সেবক হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন। ‌আজ তার ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য গত ২০শে জানুয়ারী (বুধবার) ২০২১ইং তারিখে তার মেঝো সন্তান সময়ের মেধাবী স্ট্যাডিকাম অপারেটর অনিমেষ রাহাত (৩৪) তার নিজ বাড়ি কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রাম থেকে বাইক যোগে ঢাকা যাবার পথে সকাল ৭টা নাগাদ গাজিপুর চন্দ্রা এলাকায় হাইওয়েতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এরপর একই দিন বাদ এশা নিজ গ্রামে বাবার কবরের পাশে জানাযা শেষে দাফন করা হয়।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৬-০১-২০২১ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1196 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com