কাজিপুরে ৪ ভূয়া পুলিশ আটক
০৬ মে, ২০২৬ ০৮:৫৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে ৪ ভূয়া পুলিশ আটক

আব্দুল জলিল
২৫-০১-২০২১ ০৯:৪৫ অপরাহ্ন
কাজিপুরে ৪ ভূয়া পুলিশ আটক
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ৪ প্রতারক। রবিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে দশটায় উপজেলার খাসরাজবাড়িতে মমতাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। আটকরা হলেন, নাটুয়ারপাড়ার মৃত বাহেছ উদ্দীন ব্যাপারির ছেলে সাইদুল ইসলাম(৪০), ফুলজোড় গ্রামের নুরুল ইসলামের ছেলে আল-আমিন(১৮), উত্তর তেকানি গ্রামের আব্দুর রশিদের ছেলে সজিব রানা(১৮), খাষশুড়িবেড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সোহাগ রানা (১৮)। এদের সাথে থাকা মৃত রফিকুল ইসলাম মেম্বরের ছেলে আবু তালহা কৌশলে পালিয়ে যান। জানা যায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে প্রতারকরা পুলিশ পরিচয়ে আলমগীরের বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে তল্লাশী শুরু করে। বাড়ির লোকজনের সন্দেহ হলে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে জানান। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতারকদের আটক করেন। নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, ভূয়া পুলিশ প্রতারক চক্র কোথা থেকে পুলিশের ড্রেস পেলো তা তদন্ত করা হচ্ছে। এর সাথে কেউ জড়িত আছে কিনা তদন্তের পর জানা যাবে।

আব্দুল জলিল ২৫-০১-২০২১ ০৯:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com