বাংলা একাডেমির পুরস্কার পেলেন উল্লাপাড়ার ইমতিয়াজ শামীম
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০১-২০২১ ০৯:৪৫ অপরাহ্ন
|
|
বাংলা একাডেমির পুরস্কার পেলেন উল্লাপাড়ার ইমতিয়াজ শামীম
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বাংলা একাডেমির পুরস্কার (কথাসাহিত্যে) পেলেন সিরাজগঞ্জের মানুষ কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমতিয়ার শামীম। সোমবার বাংলা একাডেমি থেকে (কথাসাহিত্য) ইমতিয়াজ শামীমের নাম ঘোষণা করা হয়। এই সংবাদে জন্মস্থান উল্লাপাড়ার সবাই আনন্দিত হয়েছেন। তার সাফল্যে উল্লাপাড়ার বিশিষ্ট লেখক ইসহাক খাঁন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,তার শিক্ষক কল্যাণ ভৌমিক,সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন অভিনন্দন জানিয়েছেন।
ইমতিয়াজ শামীম ১৩৭১ বঙ্গাব্দ ২ ফাল্গুন এবং ইংরেজি ১৯৬৫ খ্রিস্টাব্দ ১৩ ফেব্রুয়ারি সলপ ইউনিয়নের রামগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশর কেটেছে তার এই গ্রামেই। ছেলেবেলা থেকেই পড়াশোনার প্রতি তুমুল আগ্রহ। এই আগ্রহ থেকেই লেখালেখি শুরু করেন।
ইমতিয়াজ শামীম সলপ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে মাধ্যমিক ও সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৩ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৬ সালে প্রথমবারেই একই সঙ্গে তাড লেখা গ্রন্থ ডানাকাটা হিমের ভেতর ও গল্পগ্রন্থ শীতঘুমে একজীবন ২ উপন্যাস প্রকাশিত হয়।
ইমতিয়াজ শামীম ২০১২ সালে মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান বইয়ের জন্য বাংলার পাঠশালা থেকে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন। ২০১৩ সালে লোক সাহিত্য পুরস্কার এছাড়াও ধানসিঁড়ির দেওয়া ২০১৪ সালে জীবনানন্দ পুরস্কার পেয়েছেন। উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ ও শিশুসাহিত্য সবমিলিয়ে তাঁর ২৪ টি বই প্রকাশিত হয়েছে। বর্তমানে ইমতিয়াজ শামীম দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত রয়েছেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০১-২০২১ ০৯:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1220 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ