শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০১-২০২১ ০৬:১২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়ালঘরে (গরুরঘর) পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত-রাত ১ টায় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বড়-লক্ষীপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে খলিলুর রহমানের বাড়ির গোয়ালঘরে চারদিকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন মুহূর্তে চারদিক ছড়িয়ে পরলে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠে চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা এগিয়ে আসে আগুন নেভানোর জন্য। আগুন নেভাতে না পারলে পরবর্তী জাতীয় জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ এ কল করলে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
এতে গোয়ালঘরে থাকা ১ টি বিদেশি জাতের গর্ভবতীসহ ৩ টি গরু আগুনে পুড়ে মারা যায়। গরুর মালিক খলিলুর রহমান নাটোর জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও এই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি (খলিলুর রহমান) অভিযোগ করেন এরআগে গত ৪ জানুয়ারি এলাকার (প্রতিবেশী) যুবকেরা উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজায়, এতে খলিলুর রহমানের ছোটভাই আব্দুল জলিল নিষেধ করায় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তার জের ধরে পরদিন রাতে তার বাড়ির সামনে খড়ের গাদায় আগুন দেয়।
খলিলুর রহমান আরো জানান এতেও তারা ক্ষান্ত হয়নি সর্বশেষ আগুন দিয়ে গোয়ালঘরসহ সাড়ে ৩ লাখ টাকা মূল্যের গরু পুড়িয়ে মেরেছে। এলাকায় এরা কিশোরগ্যাং হিসেবে পরিচিত।এঘটনায় খলিলুর রহমান উল্লাপাড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান জাতীয় জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ ফোন দেওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই গোয়ালঘর ও ৩ টি গরু আগুনে পুড়ে মারা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে এটা তিনি নিশ্চিত নয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com