শিরোনামঃ
দিলীপ গৌর ২৫-০১-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল ২৪ জানুয়ারী রোববার বিকালে নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী ও নব নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরা পৌরসভা কার্যালয়ে গিয়ে উপস্থিন হন।
এসময় শাহজাদপুর পৌরসভার সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। এসময় ৮টি ওয়ার্ডের কাউন্সিল ১ নং ওয়ার্ডের আছাব আলী, ২ নং ওয়ার্ডের তৌহিদুর রহমান এ্যাপোলো, ৩ নং ওয়ার্ডের জহরলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের নাজমুল হোসেন, ৬ নং ওয়ার্ডে আবু শামীম সূর্য, ৭ নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক, ৮ নং ওয়ার্ডে আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ডে আফসার আলী শিকদার।
৩ টি সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন- ১ নং ওয়ার্ডে শাহানাজ পারভীন, ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু, ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আনু লোদী, মোসলেম উদ্দিন, আবু সাঈদ সরকার, তৈয়ব আলী, আনোয়ার খান লোদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সীমান্ত লোদী প্রমূখ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৩ জানুয়ারী রাজশাহীতে শপথ গ্রহণ শেষে দায়িত্ব ভার গ্রহণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com