সিরাজগঞ্জ লালন একাডেমি’র আয়োজনে একক সঙ্গীতানুষ্ঠান আগামী বৃহস্পতিবার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ লালন একাডেমি’র আয়োজনে একক সঙ্গীতানুষ্ঠান আগামী বৃহস্পতিবার

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৫-০১-২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ লালন একাডেমি’র আয়োজনে একক সঙ্গীতানুষ্ঠান আগামী বৃহস্পতিবার

আসছে আগামী ২৮শে জানুয়ারী (রোজঃ বৃহস্পতিবার) ২০২১ইং তারিখে লালন একাডেমি, সিরাজগঞ্জ এর আয়োজনে সিরাজগঞ্জ শহরস্থ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সন্ধ্যা ৬.৩০মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীত শিল্পী নুরুল হুদা’র একক সঙ্গীতানুষ্ঠান “হারানো সুর”। হারিয়ে যাওয়া গানগুলি আবার শ্রোতাদের মাঝে ফিরিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়া সঙ্গীত শিল্পী নুরুল হুদা ইতিমধ্যে তার গানের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

উক্ত সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাস্কৃতিক জোট ও নজরুল একাডেমি সিরাজগঞ্জ শাখার সভাপতি হেলাল আহমেদ, প্রসূণ থিয়েটার সিরাজগঞ্জ শাখার সভাপতি মাহবুবে খোদা টুটুল। অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন লালন একাডেমি সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা.নীহার রঞ্জন দাস এবং সঞ্চালনায় থাকবেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ও লালন একাডেমি সিরাজগঞ্জ শাখার উপদেষ্টা মোঃ তরিকুল ইসলাম।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০১-২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 433 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com