সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যার আরো দুইজন গ্রেপ্তার
০৬ মে, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যার আরো দুইজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৪-০১-২০২১ ০৯:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যার আরো দুইজন গ্রেপ্তার
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী মো. তরিকুল ইসলাম খান হত্যা মামলায় দুই আসামকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহেদনগর ব্যাপারী পাড়া এলাকার মো. শহীদের ছেলে আশিকুর রহমান ইমন (২১) ও ওয়াজ নবীর ছেলে মাহবুব হাসান বাঁধন (২০)। উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলো। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, গ্রেপ্তার দুইজন ঘটনার সাথে যুক্ত থাকার বিষয়েবিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পরে তাদের আদালতের আদেশে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষিত হওয়ার পরে মো. তরিকুল ইসলাম খানকে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন ও তাঁর সহযোগীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করেন।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহতের ছেলে একরামুল হাসান হৃদয় পরের দিন রোববার (১৭ জানুয়ারি) রাতে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-০১-২০২১ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 798 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com