শাহজাদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন

  

শাহজাদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিলীপ গৌর
২৪-০১-২০২১ ০৬:৩১ অপরাহ্ন
শাহজাদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ রাসেল হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লার ছবেদ আলীর ছেলে বলে জানা গেছে।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত ২২ জানুয়ারী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শক্তিপুরের হাবিবুর রহমানের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি রাসেলকে হাতেনাতে গ্রেপ্তার করে।

রাসেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল ২৩ জানুয়ারী শনিবার তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।


দিলীপ গৌর ২৪-০১-২০২১ ০৬:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 390 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com