শিরোনামঃ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২৪-০১-২০২১ ০৪:৪৮ অপরাহ্ন |
২৪শে জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মরহুম তরিকুল ইসলাম খানের কবর জিয়ারত শেষ করে নিহতের বাসায় গিয়ে পরিবার সবাই কে সান্তনা দেন। সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, আমরা সবাই আপনাদের পাশে আছি, খুনী যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। পরিবার পক্ষ থেকে এম পি মহোদয় কে জানানো হয় খুনি শাহাদাৎ হোসেন বুদ্দিন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলো তাই বিচার নিয়ে আমরা চিন্তিত আছি। সে সময় এম পি মহোদয় বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা দেওয়া আছে খুনি যেই হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে এবং আপনারা জানেন কিছু আসামি ইতিমধ্যে ধরা পড়েছে। প্রশাসনের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে এবং আমার সাথে এস পি মহোদয়ের সাথে কথা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দল থেকে খুনি বুদ্দিন কে বহিষ্কার করা হয়েছে। এম পি মহোদয় আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং এই খুনিদের ফাঁসি যেন হয় সেই আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হোক মোল্লা, জেলা আওয়ামী যুবক্রীড়া সম্পাদক বদরুল আলম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান জুয়েল, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাএলীগের সভাপতি আলামিন খানসহ আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ও দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন তরিকুল ইসলাম খান ৷ ফলাফল পরপরই পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন ও তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com