সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে ভর্তি শুরু, ১৮ বছর বয়স পর্যন্ত পাবে সরকারি সুবিধা
২৩ এপ্রিল, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে ভর্তি শুরু, ১৮ বছর বয়স পর্যন্ত পাবে সরকারি সুবিধা

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৪-০১-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে ভর্তি শুরু, ১৮ বছর বয়স পর্যন্ত পাবে সরকারি সুবিধা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুরে অবস্থিত সরকারি শিশু পরিবারে ছয় থেকে নয় বছর বয়সী পিতৃ-মাতৃহীন শিশুদের (বালক) ভর্তি শুরু হয়েছে। আজ ২৪শে জানুয়ারী (রবিবার) সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক আল-মাহমুদ হোসেন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তিকৃত শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত সরকারি খরচে থাকা-খাওয়া, পোশাক, প্রশিক্ষণ ও আবাসিক সুবিধাসহ লেখাপড়ার সুযোগ পাবে। এজন্য ০৬-০৯ বছর বয়সি পিতৃহীন অথবা মাতৃ-পিতৃহীন শিশুদের (বালক) অফিস নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটির সাথে ২ কপি ছবি, শিশুর জন্মসনদ এবং পিতার মৃত্যু সনদের সত্যায়িত কপিসহ অত্র প্রতিষ্ঠানের অফিসে জমা দিতে হবে।

আবেদন ফরমটি সরকারি শিশু পরিবার (বালক), সিরাজগঞ্জের ওয়েবসাইট: http://www.gcf.sirajganj.gov.bd/ এবং নিকটবর্তী উপজেলা সমাজসেবা অফিসে পাওয়া যাবে।

সারা বাংলাদেশে ৪২টি বালক, ৪২টি বালিকা ও ১টি মিশ্রসহ সর্বমোট ৮৫টি সরকারি শিশু পরিবার শাখা রয়েছে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-০১-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 492 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com