বিটিভির নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভূক্ত হলেন ধুনটের মেয়ে নাজিফা
১৮ এপ্রিল, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

বিটিভির নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভূক্ত হলেন ধুনটের মেয়ে নাজিফা

আব্দুল জলিল
২৩-০১-২০২১ ০৯:৫১ অপরাহ্ন
বিটিভির নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভূক্ত হলেন ধুনটের মেয়ে নাজিফা

স্টাফ রিপোর্টারঃ চোখের আলো নেই। কিন্তু বিধাতা তার কণ্ঠে দিয়েছেন সুরের যাদু। আর এই যাদুতে মুগ্ধতা ছড়িয়েই তিনি বাংলাদেশ টেলিভিষনের নজরুল সঙ্গীত বিভাগের তালিকাভূক্ত শিল্পী হলেন। রবিবার বিকেলে নাজিফার পিতা কলেজ শিক্ষক ওবায়দুল্লাহ লিটন তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি নাজিফার জন্যে সবার নিকট দোয়া চেয়েছেন।

নাজিফার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার বিলকাজুলী গ্রামে। লিটন উল্লেখ করেছেন "নাজীফা তাসনিম লাবীবা" বাংলাদেশ টেলিভিশনে (BTV) নজরুল সংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হলেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নাজীফার সংগীত গুরু - মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল আওয়াল, মোঃ মুরাদ সিদ্দিকী লিটন, আয়নাল হক, তবলা শিল্পী প্রয়াত নিতাই চন্দ্র, পৌষ রাম, নিখীল চন্দ্র,লিটন এবং অন্যান্য সকল শুভাকাঙ্খীদের প্রতি । আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি নাজীফার স্কুলের অধ্যক্ষ/প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের প্রতি। সেই সাথে BTV কে অসংখ্য ধন্যবাদ। সবাই "নাজীফা" এর জন্য দোয়া করবেন যেন সে সংগীত অঙ্গনে ভালো অবদান রাখতে পারেন।


আব্দুল জলিল ২৩-০১-২০২১ ০৯:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 545 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com