কাজিপুরে মোহাম্মাদ নাসিম স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
১৫ মে, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে মোহাম্মাদ নাসিম স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

আব্দুল জলিল
২৩-০১-২০২১ ০৯:৪০ অপরাহ্ন
কাজিপুরে মোহাম্মাদ নাসিম স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

কাজিপুর প্রতিনিধি ঃ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মাদ নাসিম স্মরনণ কাজিপুরের দোয়া ও  শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম শাহ্ আলম কাজলের আয়োজনে তার নিজ বাড়িতে শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন  স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন,‘ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পিতা মোহাম্মাদ নাসিমের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের কাজ করে যেতে হবে।’ এসময় তিনি যমুনা শিকস্তি কাজিপুরের হত দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্যে সিদ্দিক সরকার ফাউন্ডেশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের সভাপতি এ্যাডঃ নূর-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান  খলিলুর রহমান সিরাজী, নব নির্বাচিত পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,  সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,  চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমূখ।


আব্দুল জলিল ২৩-০১-২০২১ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com