বেলকুচিতে ৪০ গৃহহীন পরিবার পেল পাকাঘর ও জমি
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন

  

বেলকুচিতে ৪০ গৃহহীন পরিবার পেল পাকাঘর ও জমি

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৩-০১-২০২১ ০৬:১৭ অপরাহ্ন
বেলকুচিতে ৪০ গৃহহীন পরিবার পেল পাকাঘর ও জমি

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধীনে দূর্যোগ সহনীয় ৪০টি গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাকাঘর ও জমির মালিকানা দলিল।  জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন ও গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচির বিশেষ বরাদ্ধে বেলকুচি উপজেলায় ৪০টি হতদরিদ্র অস্বচ্ছল, গৃহহীন, দিনমজুর পরিবারকে প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ সহনীয় পাকা বাড়ী ও ঘর নির্মাণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার (২৩ জানুয়ারী) সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল সার্টিফিকেট হস্তান্তর করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনার (ভূমি) রবিন শীষ, প্রকৌশলী রইসুল আরেফিন, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ইউসুফজী খাঁন, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০১-২০২১ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com