উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০১-২০২১ ০৪:৪৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার চর কালিগঞ্জে শনিবার (২৩ জানুয়ারি) অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসেবা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আওয়াজ মানব উন্নয়ন সংস্থা এ ক্যাম্পের আয়োজন করে। এই সংস্থার প্রতিষ্ঠিতার প্রয়াত বাবা মা নেজাব আলী আকন্দ ও জমিলা বেগমের স্মরণে এই কার্যক্রমের আয়োজন করা হয়। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার যৌথভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।

আওয়াজ ফাউন্ডেশনের চীপ মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাদিয়া, ডাঃ প্রীতি, মেডিকেল সহকারী জুই লাবন্য ও সেবিকা রুখসানা এবং রেখা বিনামূল্যে ক্যাম্পে আসা রোগীদেরকে চিকিৎসা ও সেবা প্রদান করেন। এসময় দুস্থ রোগীদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এদিন ৫ শতাধিক দুস্থ রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সহ সম্পাদক শাজাহান সিরাজ, বিজ্ঞাপন ম্যানেজার হিরন প্রধান,সাংবাদিক সুমন কবির, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রোমানা আক্তার প্রমুখ। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক জানান, অসহায় দুস্থদের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নিজ অথার্য়নে প্রত্যেক বছর ৩ বার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০১-২০২১ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 763 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com