শিরোনামঃ
আব্দুল জলিল ২৩-০১-২০২১ ০৩:৩১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ গতকাল ২২ জানুয়ারি শুক্রবার কাজিপুরের সাবেক এমপি ড. মোহাম্মদ সেলিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ঘিরে নানা অপপ্রচারের জবাব দিয়েছেন এমপি জয়। গতকাল তিনি তার হোয়াটস আপএ এ বিষয়ে একটি রেখা পোস্ট করেছেন। লেখায় তিনি চাচার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা গুঞ্জন ও মিথ্যচারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। সেইসাথে সচেতন মানুষকে প্রভাবিক না হবার আহবান জানিয়েছেন। তিনি লিখেছেন ‘ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আমার শুভেচ্ছা নেবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমার শ্রদ্ধাভাজন বড় চাচা ডক্টর মোহাম্মদ সেলিমের মৃত্যুবার্ষিকীকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল চরম মিথ্যাচার এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সকলকে এ বিষয়ে সজাগ এবং সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। তবে একই সাথে এই সকল অত্যন্ত নিচু মন মানসিকতা সম্পন্ন বিষয়ে মনোনিবেশ না করে বরং আসুন আমরা সকলে কাজিপুর, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা, মেছড়া এবং বহুলী র প্রিয় মানুষদের উন্নয়নে যে সকল কর্মকান্ড নেয়া হয়েছে সেগুলোতে মনোনিবেশ করি। শীতের এই চরম দুঃসময় এ শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। এরইমধ্যে সরকারি উদ্যোগ এবং আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ হাজার পরিবারকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
একই সাথে আমার নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর-কাবিখার মাধ্যমে ব্যাপক কার্যক্রম শুরু করা হয়েছে যা আমরা সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এরইমধ্যে কাজিপুরে সকল সহযোগী সংগঠনের মাধ্যমে সকল মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সকল চাহিদার সচিত্র প্রতিবেদন তৈরি করা হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল মসজিদ মাদ্রাসা উন্নয়ন এ একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে আগামী মাস থেকেই কর্মকাণ্ড শুরু করা হবে। এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য ছাত্রলীগ-যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের নেতাকর্মীদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আসুন আমরা সকলেই শহীদ এম মনসুর আলীর পূণ্য ভূমিতে আমাদের সকল আশা-আকাঙ্ক্ষার বাতিঘর মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের উন্নয়নের জয়যাত্রা কে এগিয়ে নিয়ে যেতে এবং বাস্তবে পরিপূর্ণ রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একত্রে কাজ করি।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com