শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৩-০১-২০২১ ০৩:০৪ অপরাহ্ন |
চার লাখ সদস্যে পদার্পণ করলো ফেসবুক ভিত্তিক সিরাজগঞ্জ জেলার সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সিরাজগঞ্জ গ্রুপ। জেলা ভিত্তিক গ্রুপ হিসেবে ইতিমধ্যে এটি সিরাজগঞ্জ জেলায় ব্যপক পরিচিত লাভ করেছে। প্রতিটি সদস্য প্রতিদিন সিরাজগঞ্জ সম্পর্কিত বিভিন্ন পুরাতন ঐতিহ্য, ইতিহাস, নতুন নতুন তথ্য, জরুরী রক্তের প্রয়োজনীয়তা, হারানো বিজ্ঞপ্তি ও ছবি শেয়ারের মাধ্যমে গ্রুপটিকে সচল রেখেছেন।
আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের এডমিন প্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়েছে এবং সবাইকে গ্রুপে পোষ্ট সংক্রান্ত নিয়মাবলীগুলি ভালভাবে পড়ে গ্রুপটিকে রাজনীতি, ধর্মীয় ও বিতর্কিত পোষ্টের উর্ধ্বে রেখে পোষ্ট করতে বিণীত অনুরোধ জানানো হয়েছে।
আমাদের সিরাজগঞ্জ গ্রুপ ও আমাদের সিরাজগঞ্জ ফেসবুক পেজের সমন্বয়ে এই অনলাইন সংগঠনটি ২০১৫ সাল থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিরাজগঞ্জ জেলায় ইসাবেলা ফাউন্ডেশন ও আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের যৌথ উদ্যেগে দুই দুইবার যমুনা পাড়ে পরিচ্ছন্ন বিনোদন তথা ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় যা সিরাজগঞ্জে প্রথম। পাশাপাশি শীতকালীন সময়ে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বন্যাকালীন সময়ে যমুনা চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সিরাজগঞ্জের কল্যাণে বিভিন্ন সময়ে মানববন্ধনে অংশগ্রহণ করে আসছে।
সংগঠনটি অনলাইনের মাধ্যমে সিরাজগঞ্জের আপডেট খবরাখবর, ঐতিহ্য, হারানো সংবাদ, জরুরী মূহুর্তে রক্তের ব্যবস্থা, সময়ের অসংগতিসহ নানাবিধ তথ্য তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে আসছে।
ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/amadersirajganj
ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/sirajganj.bd
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/c/oursirajganjbd
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com