এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি হলেন কবির বিন আনোয়ার
২২ এপ্রিল, ২০২৬ ০৫:১৬ পূর্বাহ্ন

  

এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি হলেন কবির বিন আনোয়ার

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৩-০১-২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ন
এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি হলেন কবির বিন আনোয়ার

বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিরাজগঞ্জের কৃতী সন্তান জনাব কবির বিন আনোয়ার।

গতকাল ২২শে জানুয়ারী (শুক্রবার) এসোসিয়েশনের সভাপতি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের মহাসচিব জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের উপস্থিতিতে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বিদায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২২ মেয়াদের যৌথ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তা এসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। নবগঠিত কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস(বি এ এস) হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রিমিয়ার সিভিল সার্ভিস ক্যাডার, এবং এটি গণ-প্রজাতন্ত্রী সরকারের জন্য নীতিমালা তৈরি করে এবং তা কার্যকর করে। মাঠ প্রশাসনে (কেন্দ্রীয় সরকার মন্ত্রকের বাইরে), আটটি বিভাগে এবং তাদের উপ-স্তরের সিনিয়র প্রশাসনিক পদগুলিতে বিএএসের কর্মকর্তারা অধিষ্ঠিত। বিএএস-এর সিনিয়র পদ বাংলাদেশের মন্ত্রীপরিষদ সচিব , আর তিনি মন্ত্রীপরিষদ বিভাগের প্রধান কর্মকর্তা হিসাবে এবং বাংলাদেশের সিনিয়র বেসামরিক কর্মকর্তা হিসাবে বিবেচিত।

মন্ত্রক বা বিভাগে তারা মূলত সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তাদের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য দায়ী করা হয়। তারা মূলত কেরানী, প্রশাসনিক, যোগাযোগমূলক এবং আর্থিক হিসাবে চার ধরনের কার্য সম্পাদন করেন৷ বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি (বিসিএসএএ) সকল নতুন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের প্রাথমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

 


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৩-০১-২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1014 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com