কামারখন্দে বাগবাড়ী তরুন সামাজিক কার্যক্রম সংস্থার ৪র্থ বর্ষে পদার্পণ
২০ এপ্রিল, ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন

  

কামারখন্দে বাগবাড়ী তরুন সামাজিক কার্যক্রম সংস্থার ৪র্থ বর্ষে পদার্পণ

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২২-০১-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন
কামারখন্দে বাগবাড়ী তরুন সামাজিক কার্যক্রম সংস্থার ৪র্থ বর্ষে পদার্পণ
"শিক্ষা ও মানবতার সেবায় আমরা" এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার "বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার" ৩য় বর্ষ পূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত বাগবাড়ী আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ১০০" শত মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় করে সংগঠনটি। বিকেল সাড়ে ৫ টায় আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা সুলতানার সহযোগীতায় ৫০ জন দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন এই সংগঠনটি। সন্ধ্যা ৬টায় বিদ্যালয়ের সভা কক্ষে সংগঠনের সভাপতি মো.সেরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, ২নং ঝাঐল ইউনিয়ন ইউপি সদস্য - সেলিম রেজা, ঝাঐল ইউনিয়ন৭নং ওর্য়াড আওয়ামিলীগ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার ৩য় বর্ষ পূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কর্তন করা হয়।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২২-০১-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com