এনায়েতপুরে চিরনিদ্রায় মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল
০৪ জুন, ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন

  

এনায়েতপুরে চিরনিদ্রায় মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০১-২০২১ ০৭:৫২ অপরাহ্ন
এনায়েতপুরে চিরনিদ্রায় মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের এনায়েতপুরে চিরনিদ্রায় শায়িত হলেন মন্ডল গ্রুপের চেয়ারম্যান, সাবেক জাতীয় সংসদ সদস্য ও থানা আওয়ামীগের সভাপতি আবদুল মজিদ মন্ডল (৭২)। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ প্রতিষ্ঠিত রুপনাই মাদরাসা ও ঈগগাহ মাঠে নামাজে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সুত্র জানান, বৃহস্পতিবার রাত সারে ১১ টার দিকে স্বাসকষ্ট জনিত কারনে ঢাকার উত্তরার বাসা থেকে ইস্কয়ার হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বাদ জুমা জানাযা পূর্ব আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, মরহুম আবদুল মজিদ মন্ডলের বড় ছেলে বর্তমান সাংসদ আবদুল মমিন মন্ডল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, জেলা আ’লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আবদুস ছামাদ তালুকদার সহ দলীয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অপর্ন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০১-২০২১ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 865 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com