শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০১-২০২১ ০৬:৩৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়ায় তানভীর ইমাম ভলিবল টুণার্মেন্টের উদ্বোধন করা হয়েছে। পূর্বদেলুয়া বিজয় বাংলা ক্লাব এ ভলিবল টুণার্মেন্টের আয়োজন করে। পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী এ্যাডজুটেন্ট মোঃ সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ প্রমুখ। উদ্বোধনী খেলায় পাবনা জামালপুর ভলিবল একাদশ ও বগুড়া এশিয়া সুইট মিট ভলিবল একাদশ অংশগ্রহণ করেন। প্রথম পর্বের এই খেলায় বগুড়া এশিয়া সুইট মিট ভলিবল একাদশ বিজয়ী হয়। উল্লেখ্য এই ভলিবল টুনার্মেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেক শুক্রবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com