শিরোনামঃ
আব্দুল জলিল ২২-০১-২০২১ ০৩:২৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে প্রতিপাদ্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার (২২ জানুয়ারি) উপজেলা মাইজবাড়ি. গান্ধাইল ও সোনামুখী ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এসব শীত বস্ত্র বিতরণ করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলমের পৃষ্ঠপোষকতায় এবং বিশিষ্ট ব্যবসায়ী বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুর শাখার উপদেষ্টা শরীফ সোহেলের সহযোগিতায় এসব বিতরণ করা হয়েছে।
মুঠোফোনে শেখ শাহ আলম বলেন, ‘ সাহিত্য শিল্প ও সংস্কৃতি মনের খোরাক জোগায় আর সেইসাথে সংস্কৃতিবান মানুষেরা সাধারণ মানুষের প্রয়োজনেও পাশে দাঁড়ায়। এ কারণেই এই প্রচেষ্টা ।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com