শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০১-২০২১ ০২:৪৪ অপরাহ্ন |
আজ ২২শে জানুয়ারী (শুক্রবার) সকাল ১০ঘটিকায় ঢাকা আশুলিয়ার গৌরীপুরে অবস্থিত জামিয়াতুল আবরার মাদ্রাসা ও এতিম খানায় বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়। অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মেহেদী হাসান এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন মিয়া, সহ-সভাপতি জনাব আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফজলে রাব্বীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মেহেদী হাসান বলেন, সারা বাংলাদেশে বয়ে যাওয়া এই তীব্র শীতে অসহায় ও এতিম মানুষদের একমাত্র ভরসাই হলো সমাজের সচেতন ও আর্থিকভাবে সাবলম্বী মানুষজন। সবাই যদি যার যার নিজ সামর্থ্য অনুযায়ী এসকল মানুষদের পাশে দাঁড়াতে পারি তবেই মানবসমাজের সার্থকতা। তিনি সমাজের বিত্তবানদের এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান এবং ভবিষ্যতে অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এধরনের মানবিক কাজ চালিয়ে যাবার দৃঢ় মত ব্যক্ত করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়াশিংয়ে নতুন নতুন তথ্য শেয়ার এবং একে অপরের মধ্যে ভাতৃত্ব বন্ধনে গঠিত হয় বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন যা সংক্ষেপে বি.জি.ডব্লিউ.টি.এফ নামে পরিচিত। যার সরকারী নিবন্ধন নং ১১৯৬৪। ফাউন্ডেশনটি ইঞ্জিঃ মেহেদী হাসানের হাত ধরে ২০০৯ সালে যাত্রা শুরু করে রানা প্লাজায় আর্থিক অনুদান, টেক্সটাইল সেক্টরে বিভিন্ন কার্যক্রমের উপর সভা সেমিনার, অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো, মে দিবস পালন, ইফতার মাহফিলের আয়োজন, শীতকালে শীত বস্ত্র বিতরণ ও বন্যার্তদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছে।
প্রতি বছর বি.জি.ডব্লিউ.টি.এফ এর সকল সদস্যদের নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা রিজেন্সীর মত বড় বড় হোটেলে বার্ষিক সাধারণ সভা ও টেকনোলজিষ্টদের মিলন মেলা করে আসছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, গ্রুপ ডিরেক্টর, গ্রুপ চেয়ারম্যান ও বি.জি.এম.ই,এ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৯-২০২১ সেশনে সভাপতি হিসেবে ইঞ্জিঃ জাকির হোসেন লেলিন ও সাধারন সম্পাদক হিসেবে অনন্ত কুমার মালো দায়িত্ব পালন করে আসছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com