বেলকুচিতে বিনামূল্য চক্ষুক্যাম্প অনুষ্ঠিত
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৫৭ অপরাহ্ন

  

বেলকুচিতে বিনামূল্য চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০১-২০২১ ০১:১৯ অপরাহ্ন
বেলকুচিতে বিনামূল্য চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্য চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বি এম এস বি বেজ আই হসপিটালের উদ্যোগে, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ও তেয়াশিয়া পল্লীসমাজের সহযোগিতায় দরিদ্র নারীদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত চক্ষুসেবা ক্যাম্পে বিনামূল্যে দরিদ্র নারীদের চোখের ছানি অপারেশন, চোখ পরীক্ষা করা,চশমা প্রদান ও ঔষধ প্রদান সহ বিভিন্ন সেবা দেয়া হয়। চক্ষুসেবা ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন বেলকুচি ও শাহজাদপুর উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোসাম্মৎ ফাতেমা খাতুন এবং শিউলি রানী।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০১-২০২১ ০১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 488 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com