উল্লাপাড়ায় শুক্রবার তানভীর ইমাম ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
২৩ এপ্রিল, ২০২৬ ০২:২৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় শুক্রবার তানভীর ইমাম ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০১-২০২১ ১০:৪১ অপরাহ্ন
উল্লাপাড়ায় শুক্রবার তানভীর ইমাম ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ২.৩০ মিনিটে উল্লাপাড়ার পূর্বদেলুয়া বিজয় বাংলা ক্লাব কর্তৃক আয়োজিত তানভীর ইমাম ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন হবে। পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবেন পাবনা জামালপুর ভলিবল একাদশ প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলবেন বগুড়া এশিয়া সুইট মিট ভলিবল একাদশ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই খেলায় ব্যপক আয়োজন করা হয়েছে। ভলিবল টুর্নামেন্ট কে প্রাণবন্ত করার জন্য বিজয় বাংলা ক্লাব থেকে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তানভীর ইমাম ভলিবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী অ্যাডজুটেন্ট ও পূর্বদেলুয়া আলোকিত সাহিত্য কেন্দ্র, পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ সেলিম রেজা ,উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু,বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো সাইফুল ইসলাম প্রমূখ। পূর্বদেলুয়া বিজয় বাংলা ক্লাবের পক্ষ থেকে ভলিবল টুর্নামেন্ট পরিচালনা করবেন মোঃ রেজাউল করিম রেজা,ডাঃ আব্দুল মমিন। এছাড়াও খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মহশীন রেজা। বিজয় বাংলা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহের প্রত্যেক শুক্রবার ২.৩০ মিনিটে যথারীতি খেলা শুরু হবে। ৬০ পয়েন্টের খেলায় ৮ টি দল অংশগ্রহণ করছে। এই খেলায় বিজয়ী দল কে বিজয় বাংলা ক্লাব থেকে ১শ সিসি মোটরসাইকেল এবং রানার্সআপ দল কে ৮০ সিসি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০১-২০২১ ১০:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 757 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com