শীত নিবারণে বুয়েটিয়ানদের কম্বল পেল হত দরিদ্ররা
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উপজেলার শুভগাছায় শীতার্তদের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়। 'আমরা কাজিপুর' ও 'আশার আলো ফাউন্ডেশন' এর ব্যবস্থাপনায় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ ফজলুল করিম, প্রকৌশলী শাইলোজা নন্দ বসাক, ৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ-সভাপতি হাফিজুর রহমান, সোলায়মান হোসেন সোহাগ, মনোয়ারুল ইসলাম ভোলা, কাওসার রহমান, শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন, ইউপি সদস্য টিপু, জাহাঙ্গীর, নয়ন প্রমূখ।