শিরোনামঃ
দিলীপ গৌর ২১-০১-২০২১ ০৭:১৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্ন নীড়ে প্রকৃত ভ‚মি ও গৃহহীন পরিবারগণ আশ্রায়ণ প্রকল্পে বসবাস করবে। এই আশ্রায়ণ প্রকল্প প্রকৃত স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে।
আজ ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্প কার্যক্রমের বিষয়ে প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে দরিদ্র ভ‚মি ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’।
মুজিববর্ষ উপলক্ষে ১ শ’ ৫০টি পরিবারের জন্য ঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। আমি খুব অল্প সময়ের মধ্যেই এটি সম্পন্ন করেছি। পর্যাায়ক্রমে প্রতিটি গৃহহীন পরিবার পরবর্তীতে এ সুযোগ পাবে। রুপবাটি ইউনিয়নে ৪০টি, পোতাজিয়া ইউনিয়নে ৪০টি, গাঁড়াদহ ইউনিয়নে ৪০টি, হাবিল্লাহনগর ইউনিয়নে ২০টি, কৈজুরী ইউনিয়নে ১০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে।
প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। উক্ত প্রেস কনফারেন্সে শাহজাদপুরের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com