শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০১-২০২১ ০৩:৫৮ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২০জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ৪০টি পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণের শুভ উদ্বোধন করেন ক্ষেতমজুর সমিতির সিরাজগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সহ সভাপতি কমরেড ডাঃ আব্দুল কাদের। বিতরণ কালে বক্তব্য রাখেন কৃষক সমিতি সিরাজগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড গোলাম ফারুক, ক্ষেতমজুর সমিতি সিরাজগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ডাঃ আব্দুল কাদের। এসময় ক্ষেতমজুর সমিতির দশ দফা এবং অবিলম্বে নিম্ন আয়ের মানুষের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন নেতা কমরেড আব্দুল মমিন, কমরেড শফিউর রহমান সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com