শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০১-২০২১ ০৩:৪২ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আগুনে পুড়ে ছাঁই হয়েছে কৃষক শহিদুল ইসলামের একটি গর্ভবতী গাভি ও ৫টি ছাগল। কৃষক শহিদুল উপজেলার ঢেকুরিয়া গ্রামের আমির হোসেনের পুত্র। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে এই বাড়িদে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন ওই কৃষক শহিদুল। ওই গরু- ছাগলই যে তার একমাত্র সম্পদ ছিলো।
জানা যায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দুইটায় ঢেকুরিয়ায় অবস্থিত শহিদুলের বাড়িতে থাকা গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ে। ফলে ঘর হতে কোন কিছু বের করতে না পারায় অনেক ক্ষতি সাধিত হয়েছে।
২০ জানুয়ারি (বুধবার) বিকেলে কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নির্ণয় করা যায় নি। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, পিআইও কে সাথে নিয়ে বুধবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছি। ওই পরিবারকে ৩৫ কেজি চাল, ৫টি কম্বল, নগদ ৬ হাজার টাকা ও ২বান্ডিল ঢেউটিন দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com