শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০১-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় ১৫শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে। উপজেলার লক্ষিপুর-কাচিহারা বিলে শুরু হয়েছে খনন কাজ। দীর্ঘ দুই যুগ ধরে ১৫শ বিঘা ফসলি জমিতে বছরের নয়মাস জলাবদ্ধ হয়ে থাকতো।এতে করে এক সময়ের তিন ফসলী জমির মালিক কৃষকদের প্রায় আড়াই কোটি টাকা ক্ষতি হতো।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় এই খনন কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। এসময় ইউএনও বলেন, " কৃষকের এতো বড় ক্ষতির হাত থেকে জমিগুলোকে রক্ষা করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।উপজেলা চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা দূরীকরণ ছিল কাজিপুরের এমপি জয় সাহেবের নির্বাচনী প্রতিশ্রুতি। অলরেডি কাজ শুরু হয়েছে আজকে। পর্যায়ক্রমে কাজিপুরের অন্যসব জলাবদ্ধতা জমিও জলামুক্ত করা হবে। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com