বেলকুচিতে জমি ও গৃহহীনদের প্রধান মন্ত্রীর উপহার সম্পর্কে প্রেস ব্রিফিং
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

  

বেলকুচিতে জমি ও গৃহহীনদের প্রধান মন্ত্রীর উপহার সম্পর্কে প্রেস ব্রিফিং

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০১-২০২১ ০৩:২২ অপরাহ্ন
বেলকুচিতে জমি ও গৃহহীনদের প্রধান মন্ত্রীর উপহার সম্পর্কে প্রেস ব্রিফিং

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২১ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বলা হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বেলকুচি উপজেলার ৪০ টি পরিবারের মাঝে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে গৃহ নির্মাণ করা হয়েছে।

যাতে প্রতিটি একক গৃহের আয়তন ৩ শ ৯৪ বর্গফুট ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহে ১ টি টয়লেট ১টি রান্না কক্ষ, ইউটিলিট স্পেস ও ১ টি বারান্দা রয়েছে। আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিং করার সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) এস এম রবিন শীষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০১-২০২১ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 508 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com