শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০১-২০২১ ০১:২৯ অপরাহ্ন |
বাংলাদেশের ভেতরে ১৪২১ বঙ্গাব্দে প্রকাশিত বই থেকে সৃজনশীল শাখায় ইমতিয়ার শামীম এর গল্পগ্রন্থ "শীতের জ্যোত্স্নাজ্বলা বৃষ্টিরাতে" "প্রথম আলো বর্ষ সেরা বই" এর পুরষ্কার পেয়েছে। তার প্রকাশিত উপন্যাসগুলো হচ্ছে, ‘ডানাকাটা হিমের ভেতর’, ‘আমরা হেঁটেছি যারা’‘অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর’, ‘চরসংবেগ’, ‘মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান’ ইত্যাদি। প্রকাশিত গল্পগ্রন্থগুলো, ‘শীতঘুমে এক জীবন’, ‘গ্রামায়নের ইতিকথা’, ‘মাৎস্যন্যায়ের বাকপ্রতিমা’, ‘কয়েকটি মৃত মুনিয়া’, ‘আত্যহত্যার সপক্ষে’ ইত্যাদি।
তিনি ১৯৬৫ সালে ১৩ই ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের রামগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছেন সলপ স্কুলে ও সিরাজগঞ্জ কলেজে। সমাজ বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৮৭ ও ১৯৮৮ সালে। তিনি ১৯৮৯ সালে রাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন। অনেকদিন ইংল্যান্ড থেকেছেন।
কর্মজীবন শুরু করেন ১৯৯১ সালের এপ্রিলে, তখনকার দৈনিক আজকের কাগজ পত্রিকায় সাব এডিটর হিসেবে। পরে কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক আমাদের সময়সহ বেশকিছু কাগজে। তিনি সাপ্তাহিক ২০০০-য়ে ডেপুটি এডিটর ছিলেন। ২০১৫ সাল থেকে দৈনিক সমকাল পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন।
ইমতিয়ার শামীম এর বাবা চৌধুরী ওসমান ব্রিটিশ আমলে হাতেলেখা পত্রিকা “নওজোয়ান” বের করে কাজী নজরুল ইসলামসহ বাংলা সাহিত্যের অনেক দিকপালের প্রশংসা কুড়িয়েছিলেন। তার বড় ভাই অধ্যাপক জুলফিকার মতিন বাংলাদেশের অন্যতম কবি। তার আরেকভাই ইকতিয়ার চৌধুরীও একজন প্রতিষ্ঠিত লেখক এবং মুক্তিযোদ্ধা। তিনি বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি অর্জনে বিশেষ অবদান রেখেছেন। তখন তিনি ফ্রান্স দূতাবাসের অন্যতম কর্মকর্তা ছিলেন। তার আরেক ভাই পান্না চৌধুরী ছিলেন মুক্তিযোদ্ধা, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
ইমতিয়ার শামীম ২০১২ সালে আখতারুজ্জামান ইলিয়াস কথা সাহিত্য পুরস্কার, ২০১৩ সালে পান লোক সাহিত্য পুরুষ্কার ও ২০১৪ সালে জীবনানন্দ সাহিত্য পুরস্কার অর্জন করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com