শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০১-২০২১ ১২:৩৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম গোলাম নবী জিন্নাহ’র সন্তান বর্তমান সময়ের মেধাবী স্ট্যাডিকাম অপারেটর অনিমেষ রাহাত (৩৪) গতকাল ২০শে জানুয়ারী (বুধবার) ২০২১ইং তারিখে নিজ গ্রাম থেকে “মুখোশ” ছবির শুটিংয়ে মোটরবাইক যোগে যাওয়ার পথে সকাল ৭ টা নাগাদ চন্দ্রা এলাকায় হাইওয়েতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গতকাল এশার নামাজ পর তার নিজ গ্রাম কামারখন্দের কাজিপুরা কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।
১০ বছর ধরে শোবিজে কাজ করছেন অনিমেষ রাহাত। কয়েকবছর আগে ইন্ডিয়া থেকে স্ট্যাডিক্যাম চালানো শিখে দেশে এসে কাজ করছিলেন। তাকে এ সময়ের সবচেয়ে মেধাবী স্ট্যাডিক্যাম অপারেটর বলে মনে করেন দেশের পরিচালকরা। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে শিহাব শাহীনদের মতো নির্মাতারা। তার সাথে কাজ করেছেন, শোবিজের এমন মানুষেরা হঠাৎ মৃত্যুর খবর শুনে স্তম্ভিত।
পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের সঙ্গে সম্প্রতি ‘গাঙচিল’ সিনেমায় কাজ করেন রাহান। স্মৃতিচারণ করে তিনি বলেন, গত সপ্তাহে আমার গাঙচিল সিনেমার গানে স্ট্যাডিক্যাম চালিয়েছে অনিমেষ রাহাত। সে ছিল সময়ের সেরা। ব্রাইট ফিউচার ছিল। এটা যে কেউ অপারেট করতে পারে না। তার মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেয়েছি।
এদিকে তার মৃত্যুর খবর শুনে তার আশে পাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভীড় করেন একনজর দেখবার জন্য তার নিজ বাড়ী কামারখন্দের কাজিপুরাতে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com