শিরোনামঃ
দিলীপ গৌর ২০-০১-২০২১ ০৬:১৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল ১৯ জানুয়ারী মঙ্গলবার রাতে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়কের কার্যালয়ে তাদেরকে এ গুনী সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয় ।
শাহজাদপুর সবুজ বিপ্লবের উদ্দোক্তা ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান হিরোক আয়োজিত এ গুনী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামীলীগের সদস্য কে এম নাছির উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য,মাটিতে পরে থাকা পোষ্টার, লিফলেট ও হ্যান্ডবিল থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ্ আকবর ও আল্লাহ সর্বশক্তিমান সহ পবিত্র ধর্মগ্রন্থ,আল কুরআনের বিভিন্ন আয়াত এবং আল্লাহ্ তাআলার বিভিন্ন নাম ছিড়ে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ সংরক্ষণ করে চলেছেন হোসনে আরা (৪০) নামের এই মহীয়সী নারী।
তার এই কোরআন প্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভাইরাল করেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ। তাদের এই দৃষ্টান্তের জন্য আজ তাদেরকে গুনী সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয় । সেই সাথে এ উপজেলায় বিনা মুল্যে কোরআন শিক্ষা দেয়ায় ৩ জন নারী ও বিনামূল্যে ২০ বছর ধরে কবর খোরায় একজন পুরুষকেও পুরস্কৃত করেন সবুজ বিপ্লবের উদ্দোক্তা কামরুল হাসান হিরোক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com