ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেলকুচি পৌরসভার নবাগত মেয়র সাজ্জাদুল হক রেজা
০৭ অক্টোবর, ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন

  

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেলকুচি পৌরসভার নবাগত মেয়র সাজ্জাদুল হক রেজা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০১-২০২১ ০৩:২৬ অপরাহ্ন
ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেলকুচি পৌরসভার নবাগত মেয়র সাজ্জাদুল হক রেজা

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। এরপর থেকে দলের একাংশের নেতাকর্মী, নবাগত কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তার বাসভবনে ভিড় করছেন। অনেকে সাজ্জাদুল হক রেজার বাসভবনের নিচে ফুল নিয়ে অপেক্ষা করছেন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের সাজ্জাদুল হক রেজার নিজ বাসভবনের সামনে এ চিত্র দেখা যায়। ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে আসেন সমাজ সেবক আবু মুসা, সবুজ সরকার, সহিদুল ইসলামসহ কয়েকজন।

তারা বলেন, নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে বেলকুচির সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি। বেলকুচি কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা এই প্রতিবেদককে বলেন, আমাদের বেলকুচি স্কুল কলেজের উন্নয়ন হলে শিক্ষার মান উন্নত হবে। এর জন্য বেলকুচির শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি পৌর এলাকার উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন। সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে বেলকুচি পৌর নবনির্বাচিত (বেসরকারিভাবে) মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

বেলকুচি পৌর এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর পৌরসভা উপহার দিতে পারবো। প্রসঙ্গত, শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত বেলকুচি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী (নারকেল গাছ) প্রতিকে ১৮ হাজার ৩৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে ১২ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী হাজী আলতাব হোসেন প্রামানিক (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৪০ ভোট। রবিবার (১৭ জানুয়ারি) সকালে নারকেল গাছ প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হক রেজা রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে নির্বাচনি রেজাল্টশিট গ্রহণ করেন। দুপুরে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের হয়ে নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। এ সময় নবাগত কাউন্সিলর সহ সর্বস্তরের মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০১-২০২১ ০৩:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1046 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com