উল্লপাড়ায় পুকুরে বিষ প্রযোগ করে মাছ নিধনের অভিযোগ
২৩ এপ্রিল, ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন

  

উল্লপাড়ায় পুকুরে বিষ প্রযোগ করে মাছ নিধনের অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০১-২০২১ ০৯:৪৬ অপরাহ্ন
উল্লপাড়ায় পুকুরে বিষ প্রযোগ করে মাছ নিধনের অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক রাজু আহম্মেদ নামে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে রাজু আহমেদের পুকুরে হঠাৎ করেই চাষের মাছ গুলো মরে ভেসে ওঠে। পরে দেখা যায় পুকুরে সব মাছ গুলো বিষক্রিয়ায় মরে যাচ্ছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে বলেন জানান ভূক্তভোগী। পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মৎস্য চাষি রাজু আহমেদ জানান এই বিষ প্রয়োগের ঘটনায় আমার পুকুরে চাষকৃত অন্ততঃ ৫ লক্ষ টাকার মাছ মারা গেছে। প্রশাসনের কাছে এর সুষ্ট বিচার কাম্য। তিনি আরো জানান এমন হীন কর্মকান্ড যেই করে থাকুক তাদের আইনের আওতায় আনা হোক। এ ব্যাপরে উল্লাপাড়া মডেল থানার সহকারী সাব-ইন্সপেক্টর হাবিবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০১-২০২১ ০৯:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 651 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com