উল্লাপাড়ায় এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন
২৩ এপ্রিল, ২০২৬ ০২:২৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০১-২০২১ ০৭:০৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় নানা আয়োজনে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এশিয়ান টিভি’র উল্লাপাড়া প্রতিনিধি আল আমিনের আয়োজনে আলোচনা সভা ও কেককর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল আমিনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়ার সার্কেল এ এসপি মাহফুজুর রহমান, সরকারী আকবর আলী কজেলের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক এ আর জাহাঙ্গীর, রিপোর্টাস ইউনিটির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে এশিয়ান টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০১-২০২১ ০৭:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com