উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগ
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০১-২০২১ ০৬:৫২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের বাসার পানির ট্যাংকে বিষ মিশানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ করেছে। সোমবার দিবাগত রাতে বেতকান্দি গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানায় ইউপি চেয়ারম্যান ফিরোজের দেওয়া অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত রাতে কে বা কাহারা তিনিসহ তার পরিবারকে হত্যা করার উদ্দেশ্যে তার বাসার পানির ট্যাংকে বিষ প্রয়োগ করে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে তার স্ত্রী মোছাঃ সাবরিনা বেগম পানি ব্যবহারের জন্য ট্যাব ছাড়লে ট্যাব দিয়ে সাদা ও বিষের গন্ধযুক্ত পানি বের হয়।

বিষয়টি তাকে (ফিরাজ) জানালে তিনি সবগুলো ট্যাব দিয়ে পানি ছাড়লে পানির রং পরিবর্তনসহ বিষের গন্ধযুক্ত পানি বের হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান ফিরোজের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্যাব থেকে গন্ধযুক্ত পানি পাওয়া যায়। পরে এ পানি পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০১-২০২১ ০৬:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1765 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com