শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৮-০১-২০২১ ০৭:৫৬ অপরাহ্ন |
টাংগাইলের নাগরপুরে বদলিজনিত কারনে সাব-রেজিস্টার রেজাউল করিমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলায় সা-রেজিস্টার অফিস সকল দলিল লেখক এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলিল লেখকদের নিজস্ব ভবনে এ বিদায় সংবর্ধান অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য বিদায়ী সাব-রেজিস্টার রেজাউল করিম বলেন,টাঙ্গাইল জেলার মধ্যে শ্রেষ্ঠ নাগরপুর সাব-রেজিস্ট্রার অফিস। আমি ১২ থেকে ১৩ টা অফিসে কাজ করেছি তার মধ্যে অন্যতম নাগরপুর সাব-রেজিস্টার অফিস।
এ সময় উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি মো.মোসারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী, সহ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা-কর্মচারী,নকল নবীশ ও সহকারী বৃন্দ। পরে অবসরজনিত কারনে নাগরপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মো.বাকী মিয়া কে বিদায় জানানো হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com