শাহজাদপুরে এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন
২৩ এপ্রিল, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

  

শাহজাদপুরে এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন

দিলীপ গৌর
১৮-০১-২০২১ ০৬:২৬ অপরাহ্ন
শাহজাদপুরে এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের নানা আয়োজনে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে।  ১৮ জানুয়ারী সোমবার সকালে এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে শাহজাদপুর উপজেলা হলরুমে এশিয়ান টিভি’র শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুকের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান, প্রেস ক্লাব শাহজাদপুর এর সভাপতি আতাউর রহমান পিন্টু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, থানার এসআই এসলাম আলী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এএ শহীদুল্লাহ বাবলু, বাংলাদেশ সময়ের সাংবাদিক মামুন রানা, যায়যায় দিনের সাংবাদিক এমএ জাফর লিটন, দিনকাল সাংবাদিক আলামিন হোসেন প্রমূখ। বক্তারা বক্তব্যে এশিয়ান টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভি’র শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কোরবান আলী লাভলু।


দিলীপ গৌর ১৮-০১-২০২১ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com