শীতে জবুথবু কাজিপুরের জনপদ
২১ এপ্রিল, ২০২৬ ০৪:০১ অপরাহ্ন

  

শীতে জবুথবু কাজিপুরের জনপদ

আব্দুল জলিল
১৮-০১-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন
শীতে জবুথবু কাজিপুরের জনপদ

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরের বিস্তীর্ণ চরাঞ্চলসহ বিড়া এলাকার মানুষ মাঘের তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে।  সোমবার (১৮ জানুয়ারি) ঘন কুয়াশা থাকায় বেলা ১১টায়ও দেখা মেলেনি সূর্যের। সকাল ১০টায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।

ঘন কুয়াশার কারণে যশোর-চুকনগর সড়কে যানবাহন কিছুটা হলেও কম চলাচল করতে দেখা গেছে। তবে যে সকল যানবাহন চলাচল করছে সেগুলোর হেডলাইট জ্বালিয়ে নিয়েছে। যাত্রীবাহী বাসের এক চালক জানান, 'ঘন কুয়াশার কারণে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীরে চালাতে হচ্ছে। অন্যদিনের তুলনায় আজ যাত্রী কম।'

এদিকে যমুনা নদীর চারটি ঘাটে পারাপারে দেখা দিয়েছে চরম সমস্যা। বেলা বারোটার আগে ঘন কুয়াশার কারণে নৌকা দিক নির্নয় করে চলতে অসুবিধা হয় বলে অনেক মািঝিই নৌকায় যাত্রী তোলেন না। ফলে উপজেলা সদরে এসে অফিস আদালত করতে চরাবাসীর চরম সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান মনসুরনগর ইউনিয়ন থেকে আসা স্বেচ্ছাসেবকলীগ নেতা মানিক মিয়া।

 নাটুয়ারপাড়া গ্রামের কৃষক আলী মিয়া বলেন, 'সকালে ক্ষেতে ধানের চারা লাগাইতে গেছিলাম। মাঠের মধ্যে ঠান্ডা বাতাস বইছে। প্রচন্ড শীতে কাজ করত না পাইরা ফিরা আইছি।’

ইদিকে ইজি বাইক চালক মোমিন মিয়া জানান. ‘  প্রতিদিন ভোরে ভাড়ায় খাটতে ভ্যান নিয়ে বের হই। আজ বেলা ১১টায় বের হয়েও যাত্রী না পেয়ে বসে আছি।’ 


আব্দুল জলিল ১৮-০১-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com