চৌহালীতে সেভ দ্য চিলড্রেন ক্যান্ট্রি ডিরেক্টরের প্যাকেজ শীত বস্ত্র বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

  

চৌহালীতে সেভ দ্য চিলড্রেন ক্যান্ট্রি ডিরেক্টরের প্যাকেজ শীত বস্ত্র বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-০১-২০২১ ০৪:২৮ অপরাহ্ন
চৌহালীতে সেভ দ্য চিলড্রেন ক্যান্ট্রি ডিরেক্টরের প্যাকেজ শীত বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে সেভ দ্যা চিলড্রেনের উদ্যোগে ফ্যামিলি প্যাকেজ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী-২০২১) দুপুরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা মানবমুক্তির বাস্তবায়নে ক্যান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন ও ইকো বাংলাদেশ এর হেড অফ মিশন মিস ডানিয়েলা বন্যা ও করোনার কারনে ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারের মাঝে ২টি কম্বল, ২টি চাদর, ৪টি করে সোয়েটার (প্যাকেজ) বিতরণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইচ চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সঞ্জু চৌধুরী এবং মানবমুক্তি সংস্থার (এম,এম,এস) প্রতিনিধি রাসেলসহ প্রমূখ। এর আগে সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর ও ইকো বাংলাদেশের হেড অফ মিশন সহ প্রতিনিধি দল উপকার ভোগীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে চৌহালী উপজেলার চরাঞ্চল পরিদর্শন করে অসহায়-দুঃস্থ মানুষের জন্য সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০১-২০২১ ০৪:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 708 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com