কাজিপুরে নলকূপ ম্যানেজারের টাকা ছিনতাইঃ থানায় অভিযোগ
০৬ মে, ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন

  

কাজিপুরে নলকূপ ম্যানেজারের টাকা ছিনতাইঃ থানায় অভিযোগ

আব্দুল জলিল
১৮-০১-২০২১ ০৪:০৫ অপরাহ্ন
কাজিপুরে নলকূপ ম্যানেজারের টাকা ছিনতাইঃ থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুরের এক নলকূপ ম্যানেজারকে মারপিট করে টাকা ছিনতাই করে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই নলকূপের ম্যানেজার উপজেলার রশিপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাব্বত হোসেন স্বপন রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাজিপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।

 থানায় দেয়া অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সরকারী পানাসি প্রকল্পের আওতায় এসকে-৭৭ নলকূপের ম্যানেজার স্বপন গত শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় গাড়াবেড় বাজারে কফি পান করতেছিলেন। এসময় গাড়াবেড় গ্রামের নুরু , শুভ, জাহাঙ্গীর, জুয়েল দিলদার, ও মোহাব্বত ম্যানেজার স্বপনের নিকট চাঁদা দাবী করে। দিতে অস্বীকার করায় তারা স্বপনকে ওই কফির দোকানেই এলাপাথারি মারপিট করে তার পকেট থেকে একলক্ষ বাইশ হাজার টাকা ছিনতাই করে নেয়। এসময় স্বপনের ডাক চীৎকারে লোকজন এগিয়ে এলে আসামীগণ পালিয়ে যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান, সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে একজন অফিসার ঘটনাস্থলে গেছে।  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আব্দুল জলিল ১৮-০১-২০২১ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com