শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০১-২০২১ ০৯:৩৬ পূর্বাহ্ন |
আজ ১৮ই জানুয়ারী (সোমবার) সকাল ৭.৩০মিনিটের দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কার দূর্ঘটনার কবলে পড়ে দূমড়ে মুচরে যায়। ঘন কূয়াশা থাকার কারনে ঠিক কিসের সাথে দূর্ঘটনা ঘটে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অধিক কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপারের উপরে গাড়িটি উঠিয়ে দেয় এতে গাড়ির সামনের অংশসহ পুরো গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। আহত বা নিহত হবার তথ্য জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এবং পূর্ব থানা ঘটনাস্থলের চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
এদিকে তীব্র কুয়াশার কারনে সেতুতে দেখা দিয়েছে তীব্র যানজট। উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলছে ধীরগতিতে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com